জুলাইজুড়ে শৈলকুপা থানার সাঁড়াশি অভিযান: ৮৫৪ পিস ইয়াবা উদ্ধার, ৩০ মাদক কারবারি গ্রেপ্তার, ১৪ মাদকসেবীর কারাদণ্ড

LinkedIn
Twitter
Facebook
Telegram
WhatsApp
Email

মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে জুলাই মাসজুড়ে ব্যাপক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশ। টানা এক মাসের অভিযানে ৮৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ৩০ জন মাদক কারবারি গ্রেপ্তার, ১৪ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, একাধিক পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ূন কবির মোল্লা-এর নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়ি, পরোয়ানাভুক্ত আসামি ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

মাদকসহ গ্রেপ্তার হওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন:
শ্রী সঞ্জিত কর্মকার (৪৮) – ১৪৩ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ।
মোঃ আবু সাঈদ ওরফে সাউথ (৪৫) ও মোঃ বিটু জোয়ার্দার (৪০) – ৮০ পিস ইয়াবাসহ।
মোঃ খাইরুল ইসলাম (৪৫), মোঃ ওয়াদুদ মন্ডল (৩০) ও মোঃ মনির হোসেন – ৫০ পিস ইয়াবাসহ।
মোঃ সাগর হোসেন (২২) – ৪১ পিস ইয়াবাসহ।
মোঃ সাহেব আলী (৫৫) – ৩৫ পিস ইয়াবাসহ।
মোঃ দুলভ মোল্লা (৩৫) – ৩১ পিস ইয়াবাসহ।
মোঃ আব্দুল্লাহ শেখ (২১) – ৩১ পিস ইয়াবাসহ।
মোঃ আশিক মন্ডল (৩৩) – ৩০ পিস ইয়াবাসহ।
মোঃ ছোটন আলী (২৬) – ৩০ পিস ইয়াবাসহ।
মোঃ তামিম হোসেন (২০), বান্না (১৯) ও মোঃ তামিম ইকবাল (১৯) – ৩০ পিস ইয়াবাসহ।
মোঃ উল্লাস কাজী (৩৭) – ২৯ পিস ইয়াবা, নগদ ৩২ হাজার টাকা ও মোবাইল ফোনসহ।
শ্রী সশীল কুমার বিশ্বাস (৫৫) – ২০ পিস ইয়াবাসহ।
মোঃ আদর শেখ (৩৮) – ১৬ পিস ইয়াবাসহ।
মোঃ সজিব ফকির (২৮) – ১৫ পিস ইয়াবাসহ।
মোঃ শিমুল হোসেন (২৫) – ১০ পিস ইয়াবাসহ।

এছাড়া ফুলহড়ি ইউনিয়নের আসাননগর এলাকায় মোটরসাইকেলের ভেতর থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হলেও অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

মাদকসেবনের অপরাধে কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:

অমিত কুমার দাস, আল মামুন, কাজল হোসেন বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মুস্তাক, শামিম মল্লিক, মজনু বিশ্বাস, জাহাঙ্গীর শেখ, মহাব্বত আলী, সাগর হোসেন, জনি হোসেন, বিপুল হোসেন, চন্দন কাজী, তামিম হোসেন, তামিম ইকবাল, বান্না, রাসেল জোয়ার্দ্দার, আসিফ মোল্লা ও পলাশ হোসেন।

পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

বিশেষ অভিযানে মোঃ এনামুল হক শিকদার, মোঃ ইমরান শিকদার ও মোঃ রাসেল হোসেন-কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যান্য অভিযানে

পুলিশ আইনের ৩৪ ধারায় শুকুর আলী, চিত্র রঞ্জন শিকদার, ফরিদ শেখ-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া অনলাইন জুয়া খেলার অভিযোগে মোঃ মিথুন-কে আটক করে আদালতে পাঠানো হয়।

বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

জুলাই মাসে শৈলকুপার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার করা হয়

২৮টি ঢাল,২৭টি ফালা,১২টি কোচ,৮টি রামদা,৮টি ছোরা,২টি চাপাতি,১টি গিয়ার গান,৪টি হেলমেট,১৫টি লাঠি,৭টি রড
২টি লোহার পাইপ,১টি কুঠার,১টি হাতুড়ি,১টি হকিস্টিকসহ বিপুল দেশীয় অস্ত্র।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লা বলেন, “মাদক, সন্ত্রাস, চোরাচালান ও সকল ধরনের অপরাধ দমনে শৈলকুপা থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি এবং অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।”

সম্পর্কিত নিবন্ধ