শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

LinkedIn
Twitter
Facebook
Telegram
WhatsApp
Email


ঝিনাইদহের শৈলকুপায় বাজার দোকান মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির সভাপতি মোঃ নেকবার হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ূন কবির মোল্লা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ আবু তালেব মিয়া, মোঃ খলিলুর রহমান, মিজানুর রহমান বাবলু, মোঃ বাবুল হোসেন মোল্লা, মোঃ মাছুদুর রহমান এবং মোঃ সেলিম রেজা ঠানটুসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও সমিতির সদস্যরা।
সভায় বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা জোরদার এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রবিউল ইসলাম। সভা শেষে বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্পর্কিত নিবন্ধ