শৈলকুপায় এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ, বহিষ্কার নেই

LinkedIn
Twitter
Facebook
Telegram
WhatsApp
Email

শৈলকুপা:সারা দেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (বিএমটি) ও আলিম পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এদিন উপজেলার কোনো পরীক্ষা কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা বা পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি। দেশে ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শৈলকুপা উপজেলায় এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৩,২১২ জন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ৩,২১২ জন, আলিম পরীক্ষার্থী ১২৪ জন এবং এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থী ৩৬৯ জন।প্রথম দিনের পরীক্ষায় এইচএসসি বিভাগে ১,০৬৬ জন ছাত্র ও ১,০৩৩ জন ছাত্রী উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৩৪ জন ছাত্র এবং ২৩ জন ছাত্রী।অন্যদিকে আলিম পরীক্ষায় ৮৮ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ১ জন ছাত্র এবং ২ জন ছাত্রী।এইচএসসি (বিএমটি) পরীক্ষায় উপস্থিত ছিল ৫৭ জন ছাত্র ও ২৩ জন ছাত্রী। অনুপস্থিত ছিল ৩ জন ছাত্র, তবে কোনো ছাত্রী অনুপস্থিত ছিল না।উপজেলা প্রশাসনের তথ্যমতে, পরীক্ষার প্রথম দিন সবকটি কেন্দ্রেই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শৈলকুপা উপজেলার কোনো পরীক্ষা কেন্দ্রে প্রথম দিনে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি, যা সংশ্লিষ্ট প্রশাসন, কেন্দ্র কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তদারকির ফল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্পর্কিত নিবন্ধ