শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
মোঃ শানহন, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখের উৎসবমুখর পরিবেশে শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রতীক। এ উৎসব সকল ভেদাভেদ ভুলে জাতিকে একত্রিত করে এবং নতুন উদ্যমে কাজ করার প্রেরণা জোগায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন।সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ। পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু, সেলিম রেজা ঠান্টু, বাংলাদেশ জামাত ইসলামের শৈলকুপা পৌর সেক্রেটারি মাসুদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির সভাপতি মোঃ নেকবরর হোসাইন। তিনি বলেন, ব্যবসায়ীদের ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে দোকান মালিক সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
















