গাইবান্ধায় বাংলা নববর্ষ উপলক্ষে নানা আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

LinkedIn
Twitter
Facebook
Telegram
WhatsApp
Email

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে নানা আয়োজনে বর্ণাঢ্য আনন্দ বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল পহেলা বৈশাখ) বেলা ৯ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এই বৈশাখী শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে বৈশাখী শোভাযাত্রাটি জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনোরায় সেখানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মুখোশ, পাপেট, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির প্রতিকৃতি শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন সদর-০২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ অন্যরা।

শোভাযাত্রা শেষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ