স্টাফ রিপোর্টার :ঝিনাইদহ জেলার নবাগত জেলা প্রশাসক হিসেবে মোঃ নোমান হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।দায়িত্ব গ্রহণের পর তিনি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। নবাগত জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা তার প্রধান লক্ষ্য। তিনি জেলার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আধুনিক, উন্নত ও সুশাসনভিত্তিক ঝিনাইদহ গড়ে তোলা সম্ভব। এ সময় জেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
















