ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, এমপি। ৩০ মে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করেছে শৈলকুপা বিসিএস অফিসার্স ফোরাম (BOFS)।
কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে শৈলকুপার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন পর্যায়ে কর্মরত বিসিএস কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডা. মোঃ নাসির উদ্দীন, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আমির খসরু, প্রফেসর এস. এম. আসাফুদ্দৌলা, ড. মোঃ আলমগীর হোসেন, ডা. মোঃ রেজাউল ইসলাম, শামীমুজ্জামান সবুজ, মোঃ আশিকুর রহমান নয়ন, শাহাবুদ্দিন খান, প্রফেসর ডা. সুভাষ চন্দ্র সাহা, ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল কবির, প্রফেসর মোঃ ইয়ামিন আলী, মুহাম্মদ আব্দুস সালাম, প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, মোঃ আশরাফ হোসেন, মোঃ জাকারিয়া রহমান, ড. আব্দুল্লাহ আল হাফিজ (চুন্নু), ডা. মোঃ কাওসার হামিদ, ডা. সুদিপ্ত বিশ্বাস, রাজ কুমার বিশ্বাসসহ আরও অনেকে।
এছাড়াও দীপ্তিময়ী জামান, শাহনেওয়াজ সেলিম, মারুফ আহমেদ,মোঃ রবিউল ইসলাম, মোঃ আব্দুল মতিন, মোঃ আইনাল হোসেন, মোঃ তরিকুল ইসলাম, মোছাঃ শারমিন সুলতানা, ডাঃ কিশোর কুমার কুন্ডু, মোঃ নাহিদুজ্জামান,
মোঃ মোখলেছুর রহমান, মোঃ রফিউল আলম (বুলবুল), প্রফেসর মোঃ কবুয়াত আলী বিশ্বাস, প্রফেসর মোঃ মাসরুর উল আলম, প্রফেসর ডাঃ নৃপেন, সুদিপ্ত কুমার বিশ্বাস, ডাঃ বিশ্বনাথ কুন্ডু, মোঃ মনিরুজ্জামান
মোঃ আলমগীর রহমান, প্রফেসর ডাঃ মোঃ শামীম রেজা, মোঃ ফখরুল হাসান, মোঃ মিজানুর রহমান
রিপন বিশ্বাস, সেলিনা ফেরদৌস লুবনা, মোঃ রোকনুজ্জামান, মীর আলিফ রেজা, মোঃ জহির রায়হান
মেহেদী জামান মোর্শেদ (সৃজন), মোঃ তুহিন হোসেন, সোনালী বিশ্বাস,এমএম রাশিব জুয়েল, মোঃ রাকিব হাসান
মাহমুদ হাসান রনি, এম. আসাদুজ্জামান অভি, মীর আসাদুজ্জামান, মোঃ তৈয়বুর রহমান (তুহিন), পলি আফরোজ
মোঃ রাকিবুল ইসলাম, মোঃ রাকিব উদ্দিন, প্রফেসর স্বপন কুমার সাহা, মোঃ আব্দুর রহমান, মোঃ রিপন হোসেন
ডাঃ মোঃ হুমায়ুন শাহেদ, মোঃ আরিফুল ইসলাম, মোঃ ওয়াহিদ হোসেন, কালী প্রসাদ সাহা, সুরাইয়া শারমিন
মোঃ ফরিদ হোসেন, মোঃ তাওফিকুর রহমান, সুবাস চন্দ্র সাহা,মোঃ লিটন হোসেন,রাজীব কুমার রায়
মোঃ শরিফুজ্জামান, গহর আলী, মুহম্মদ কামরুজ্জামান, মোঃ রিপন আলি, মোঃ সিফাত-আল-মারুফ,মোঃ কবির হোসেন, মোঃ মাহবুবুল হক, ডাঃ হামিদুর রহমান বেলাল, শ্যামল কান্তি ঘোষ, ডাঃ বাপ্পা ঘোষ শাওন, মোঃ মতিয়ার রহমান, সুচি রানী সাহা, মোঃ মজিবর রহমান আল মামুন, প্রফেসর সমীর কুমার কুন্ডু, মোঃ তরিকুল ইসলাম, প্রফেসর মোঃ দিদার জোয়ার্দার, মোঃ শওকত মেহেদী সেতু।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই শৈলকুপার কৃতি সন্তান ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিদের একত্রিত করে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে নতুন প্রজন্মের মাঝে পরিবেশবান্ধব মনোভাব গড়ে উঠবে এবং বৃক্ষরোপণে উৎসাহ বৃদ্ধি পাবে।
শৈলকুপা বিসিএস অফিসার্স ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে পরিবেশ রক্ষার সামাজিক আন্দোলনে রূপ নেবে। সবুজ ও বাসযোগ্য শৈলকুপা গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান














